বান্দোয়ানে স্কুলে বৈঠক: হোস্টেল সুপার নিয়োগের দাবিতে আদিবাসী কল্যাণ সমিতির উদ্যোগ
বান্দোয়ান, নিজস্ব সংবাদদাতা:
বান্দোয়ানের ধারা কমলা সুদীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হোস্টেল সুপারিন্টেনডেন্ট নিয়োগের দাবিকে সামনে রেখে বুধবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুমড়া ইউনিটের সম্পাদক বাপ্পাদিত্য টুডু সহ অন্যান্য সদস্যরা। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের হোস্টেলে সুপার না থাকায় পড়ুয়ারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ তোলা হয়।
সংগঠনের দাবি, অবিলম্বে হোস্টেল সুপার নিয়োগ করা না হলে ভবিষ্যতে পড়ুয়াদের আরও বড় সমস্যার সম্মুখীন হতে হতে পারে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
