গুরুত্বপূর্ণ বৈঠক: সন্দেহজনক ST ইস্যু

নিজস্ব সংবাদদাতা:
সন্দেহজনক ST প্রার্থীদের বিরুদ্ধে চলমান কোর্ট কেসকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় অ্যাডভোকেট ফিরদৌস শামীমের অফিসে।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন West Bengal Police Constable 2024-এর প্রার্থীরা এবং পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যগণ। দীর্ঘদিন ধরে প্রকৃত ST প্রার্থীদের বঞ্চনার অভিযোগ সামনে রেখে এই আইনি লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে।

বৈঠকে কেসের বর্তমান অবস্থা, পরবর্তী আইনি পদক্ষেপ এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সকল প্রার্থীদের ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রকৃত ST প্রার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এই লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *